eaibanglai
Homeএই বাংলায়ত্রিপল কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার আসানসোল পুরনিগমের কাউন্সিলর

ত্রিপল কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার আসানসোল পুরনিগমের কাউন্সিলর

সন্তোষ কুমার মণ্ডল, আসানসোলঃ- এবার ত্রিপল কেলেঙ্কারির অভিযোগে গ্রেফতার হলেন আসানসোল পুরনিগমের কাউন্সিলর তরুণ চক্রবর্তী। তিনি পুরনিগমের ৮৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর। মঙ্গলবার এই গ্রেফতারের ঘটনা সামনে আসতেই শহর জুড়ে চাঞ্চল্য তৈরি হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি প্রকল্পের ত্রাণ সামগ্রী ত্রিপল কেলেঙ্কারির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সরকারি ত্রাণ তহবিলের সামগ্রী বিতরণ ও ব্যবহারে অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। প্রাথমিক তথ্যের ভিত্তিতে সোমবার পুলিশ তাকে প্রথমে তাকে আটক করে এবং পরে তাকে গ্রেফতার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। মঙ্গলবার ধৃত কাউন্সিলারকে আসানসোল আদালতে পেশ করা হয়।

প্রসঙ্গত আসানসোলের ডামরার বাসিন্দা তরুণ চক্রবর্তীর বাড়ি থেকে বেশকিছু ত্রিপল উদ্ধার করা হয়েছে। যা দরিদ্রদের মধ্যে বিতরণের জন্য সরকারের পক্ষ থেকে সরবরাহ করা হয়েছিল। এছাড়াও তার বিরুদ্ধে কয়লা, বালি এবং জমি লেনদেনে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এদিন আদালতে তোলার সময় সাংবাদিকরা ধৃত কাউন্সিলরকে জিজ্ঞাসা করেন কেন তাকে পুলিশ গ্রেফতার করেছে। যদিও সাংবাদিকদের কোন প্রশ্নের উত্তর দেননি কাউন্সিলর।

অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্ব তরুণ চক্রবর্তীর বিরুদ্ধে থাকা সব অভিযোগের তদন্তের দাবি জানিয়েছে। যদিও এই গ্রেফতার নিয়ে তৃণমূলের তরফে কোন মন্তব্য করা হয়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments