eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর মহকুমা আদালতের নতুন ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি

দুর্গাপুর মহকুমা আদালতের নতুন ভবন প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আজ ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে নানা অনুষ্ঠান। এদিন দুর্গাপুর শিল্পাঞ্চলে সাব ডিভিশনাল লিগাল সার্ভিসেস কমিটির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল নতুন আদালত ভবন চত্বরে।

দূষণের হাত থেকে মুক্ত করে পৃথিবীকে বাসযোগ্য করে তোলার জন্য সবুজায়নের অঙ্গীকার নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মহকুমা আদালতর আইনজীবী ও বিচারকরা। গাছ লাগিয়ে তাঁরা পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী গড়ে তুলতে আহ্বান জানান।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments