নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ- দুর্গাপুরের সুপরিচিত সঙ্গীত সংস্থা সঙ্গীতম আয়োজিত মনোজ্ঞ সঙ্গীত সন্ধ্যায় রবীন্দ্রনাথ ও নজরুল ইসলাম কে শ্রদ্ধাজ্ঞাপন করা হল তাঁদেরই রচিত সঙ্গীত পরিবেশনের মাধ্যমে। সংস্থার অধ্যক্ষ বিমল মিত্রর পরিকল্পনায় অনুষ্ঠিত উল্লিখিত আসরে সঙ্গীত পরিবেশন করলেন- বুদ্ধদেব সেনগুপ্ত, মধুমিতা মিত্র, ঋতুকণা ভৌমিক, সোমা ঘোষাল, ঋতুপর্ণা বিশ্বাস,পল্লব ঘোষাল প্রমুখ উল্লেখযোগ্য সংখ্যক শিল্পীবৃন্দ।ছিল সংস্থার শিক্ষার্থীদের পরিবেশিত সঙ্গীত এবং একাধিক সম্মেলক সঙ্গীত ও।
অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল বি-ওয়ান মোড় সংলগ্ন সঙ্গীতম এর একটি শাখা কেন্দ্রে। সমগ্র অনুষ্ঠানটি উপভোগ করেন উপস্থিত শ্রোতাবৃন্দ। ছিল সকলের জন্য সান্ধ্যকালীন জলযোগের ব্যবস্থাও।



















