eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দলীয় কার্যালয় থেকে সরকারি সামগ্রী উদ্ধার

দুর্গাপুরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দলীয় কার্যালয় থেকে সরকারি সামগ্রী উদ্ধার

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- সোমবার সকালে দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ সাদা থান, গামছা, লুঙ্গি, ধুতি এবং সরকারি প্রকল্প মিশন নির্মল বাংলার বালতি উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। দুর্গাপুর নগর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডের মামরা বাজার এলাকায় তৃণমূলের প্রাক্তন পুর কাউন্সিলার লাভলি রায়ের কার্যায়লয় থেকে এই সরকারি সামগ্রী উদ্ধারের ঘটনা ঘটে।

বিজেপির অভিযোগ, ওই দলীয় কার্যালয়ে সাদা থানের পাশাপাশি কুড়ুল, কাটারি সহ একাধিক ধারালো অস্ত্র পাওয়া গেছে। এই প্রসঙ্গে বিজেপি নেতা স্বাধীন রায় বলেন, “এদিন সকালে তালা ভেঙে ঐ কার্যালয় থেকে এইসব উদ্ধার করা হয়েছে। সাদা থান ৪ মে বেলা বারোটার পরে বিজেপির নেতা ও কর্মীদের বাড়িতে পাঠানোর পরিকল্পনা করা হয়েছিলো। সরকারি সব জিনিস সাধারণ মানুষকে না দিয়ে এই অফিসে মজুত করে রাখা হয়েছিলো।”

এই বিষয়ে প্রাক্তন কাউন্সিলারের কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি। অন্যদিকে পুলিশ জানিয়েছে অভিযোগের তদন্ত করা হচ্ছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments