eaibanglai
Homeএই বাংলায়রোগীকে না ছাড়ার অভিযোগে দুর্গাপুরের হাসপাতালে ভাঙচুর

রোগীকে না ছাড়ার অভিযোগে দুর্গাপুরের হাসপাতালে ভাঙচুর

সন্তোষ কুমার মণ্ডল,দুর্গাপুরঃ- রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়ার দাবি জানালেও তা শোনেননি হাসপাতাল কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষিপ্ত হয়ে হাসপাতালে ভাঙচুর চালাল রোগীর আত্মীয় পরিজনরা। এমনই ঘটনা সামনে এসেছে দুর্গাপুরের স্টিল টাউনশিপ সংলগ্ন শোভাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজে অ্যান্ড হসপিটালে।

জানা গেছে, প্রায় দিন ১৫ আগে দুর্গাপুরের অমরাবতী কলোনি সংলগ্ন ভ্যাম্বে কলোনির এক বাসিন্দা দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরিবারের অভিযোগ, বারবার হাসপাতাল থেকে রোগীকে ছুটি দেওয়ার আবেদন জানানো হলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি। এই অভিযোগকে কেন্দ্র করেই রবিবার রাতে রোগীর আত্মীয়রা হাসপাতালে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং হাসপাতালের বিভিন্ন অংশে ভাঙচুর চালায়। হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ভাঙচুরের দৃশ্য ধরা পড়েছে।

ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments