eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে পুকুর ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ, বিক্ষোভ স্থানীয়দের

দুর্গাপুরে পুকুর ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগ, বিক্ষোভ স্থানীয়দের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে পুকুর ভরাট করে অবৈধ নির্মাণের অভিযোগে সরব হলেন স্থানীয়রা। প্রতিবাদে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে সরব হলেন তারা।

দুর্গাপুরের ২৪ নম্বর ওয়ার্ডের মামড়া বাজার এলাকায় এডিডিএর জমিতে থাকা একটি পুকুর ঘিরে বিতর্ক বহুদিনের। স্থানীয়দের অভিযোগ বাপী সরকার নামে এক ব্যক্তি পুকুরের অংশ বিশেষ দখল করে নির্মাণকাজ চালাচ্ছেন এবং অবৈধ ব্যবসা চালাচ্ছেন। এমনকি ধীরে ধীরে জলাশয় ভরাট করে এলাকা দখল করে নেওয়া হচ্ছে। এলাকার বাসিন্দা সুবীর রায়, নিমাই গড়াইরা জানান আগে ওই পুকুরে স্থানীয়দের জন্য একটি বিসর্জন ঘাট ছিল। পাশাপাশি বাজারে আগুন লাগলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য দমকলের একটি স্টেশন বানানোরও কথা ছিল। কিন্তু সে সব জায়গা ঘিরে নিজের দখলে নিয়ে নিয়েছে বাপি সরকার।

এলাকাবাসীর আরও অভিযোগ বিগত প্রায় ১০-১২ বছর ধরে এই জমি দখল ও অবৈধ কারবারের প্রতিবাদ জানাচ্ছেন তারা। থানা সহ সংশ্লিষ্ট বিভিন্নে ক্ষেত্রে অভিযোগ জানিয়েও কোন কাজ হয়নি। তবে বর্তমানে রাজ্যে পালা বদলের পর যেভাবে রাজ্যজুড়ে অবৈধ কারবারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে প্রশাসন তাতে তারা আশার আলো দেখছেন এবং নতুন করে প্রতিবাদ শুরু করেছেন। বিক্ষোভকারীরা জানান ইতিমধ্যেই থানায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি এলাকার বিধায়ককে বিষয়টি জানিয়েছেন। তবে আগামী দিনে প্রশাসন যদি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন বলে হুঁশিয়ারিও দিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments