eaibanglai
Homeএই বাংলায়আবাসন নিয়ে দুর্নীতির অভিযোগ আসানসোল পুরনিগমের বিরুদ্ধে

আবাসন নিয়ে দুর্নীতির অভিযোগ আসানসোল পুরনিগমের বিরুদ্ধে

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- গরীবদের জন্য তৈরি আবাসন বন্টন নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল আসানসোল পুরনিগমের বিরুদ্ধে। প্রসঙ্গত বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি মেয়র থাকাকালীন পুরনিগমের ডামরা এলাকায় গরীবদেরদের জন্য বাড়ি ও বিএসইউপি আবাসন বানানে হয়েছিলো। অভিযোগ পরে অবৈধভাবে মোটা টাকার বিনিময়ে ওই ঘর বরাদ্দ করা হয়। অবশেষে রাজ্যে পালা বদলের পরে এই নিয়ে সরব হয়েছে বর্তমান শাসক দল।

এই অভিযোগ নিয়ে বিজেপির আসানসোল দক্ষিণ মন্ডলের সম্পাদক অপূর্ব রায় বলেন, “নিয়ম অনুযায়ী সাড়ে সাত হাজার টাকার বিনিময়ে ওই ঘর বন্টনের কথা। কিন্তু আমাদের কাছে অভিযোগ আসে যে উপভোক্তার নামে আবাসন মঞ্জুর হয়েছিল তাদের না দিয়ে অন্য লোককে মোটা টাকার বিনিময়ে ঘর বরাদ্দ করা হয়।”

পাশাপাশি তিনি জানান শুক্রবার সকালে ওই আবাসনে হানা দিলে পুরনিগমের রেজুলেশন খাতা উদ্ধার করা হয়। অভিযোগ, সেখানে যেসব আবাসন বরাদ্দ করা হয়েছে তাদের নামে বরাদ্দ করা ঘরের স্লিপে হোয়াইটনার দিয়ে মুছে অন্য লোকের নাম লেখা হয়েছে। যাদের কাছ থেকে ২০ থেকে ২১ হাজার টাকা নেওয়া হয়েছে। এর সাথে জড়িত পুরনিগমের এক কর্মী নাম উঠে এসেছে। পুলিশ প্রশাসনকে যাবতীয় তথ্য দেওয়া হয়েছে বলে দাবি করেন বিজেপি নেতা ।

বিজেপির এই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তের জন্য আসানসোল দক্ষিণ থানার পুলিশ দুজনকে আটক করেছে বলেও জানা গেছে।

অন্যদিকে বিজেপির তোলা এই দুর্নীতির অভিযোগ নিয়ে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায় দাবি করেন, “বিএসইউপি আবাসন নিয়ে কোন দুর্নীতির অভিযোগ জমা পড়লে পুরনিগমের পক্ষ থেকে তদন্ত করা হবে।”

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments