সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বড়সড় রদবদল করা হল আসানসোল পুরনিগমের প্রশাসনিক কাঠামোতে। বদল হল পুর সচিব। এতদিন এই পদ সামলাচ্ছিলেন কৃষ্ণেন্দু কুমার মণ্ডল। তার বদলে পুরনিগমের নতুন সচিবের দায়িত্ব দেওয়া হল অমিত শেঠ।
প্রাক্তন পুর সচিব কৃষ্ণেন্দু কুমার মণ্ডলকে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের অভিযোগ নিষ্পত্তি বা গ্রিভান্স রিড্রেসাল সেলে বদলি করা হয়েছে।
রাজ্য সরকারের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, কৃষ্ণেন্দু কুমার মণ্ডল এখন মুখ্যমন্ত্রীর অভিযোগ নিষ্পত্তি বা গ্রিভান্স রিড্রেসাল সেলে তাঁর নতুন দায়িত্ব গ্রহণ করবেন। আসানসোল পুরনিগমে তাঁর কার্যকালে তিনি বিভিন্ন প্রশাসনিক ও উন্নয়নমূলক প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
এদিন পুর আধিকারিক ও কর্মচারীরা নতুন সচিবকে স্বাগত জানান। সচিব হিসেবে অমিত শেঠ পুর প্রশাসনিক কাজে একটি নতুন গতি আনবে বলে আশা করা হচ্ছে।


















