eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে হাই-টেনশন লাইনে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

দুর্গাপুরে হাই-টেনশন লাইনে কাজ করতে গিয়ে শ্রমিকের মৃত্যু, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

সংবাদদাতা,দুর্গাপুরঃ- ১১ হাজার ভোল্টের হাই-টেনশন লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল এক কর্মীর। মৃতের নাম উত্তম ঘোষ। তিনি দুর্গাপুরের ইস্পাত পল্লীর বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ওই কর্মী ইস্পাত নগরীর এ-জোনের ক্ষুদিরাম মাঠ সংলগ্ন এলাকায় হাই-টেনশন লাইনে কাজ করছিলেন। সেই সময় হঠাৎ বিস্ফোরণের জেরে অগ্নিদগ্ধ হন তিনি। তড়িঘড়ি তাকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এদিকে মঙ্গলবার সকাল থেকে মৃত শ্রমিকেরপরিবারের সদস্য এবং সহকর্মীরা ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে দুর্গাপুর ইস্পাত হাসপাতালের সামনে বিক্ষোভে সামিল হন। তারা জানান, মৃত শ্রমিকের পরিবারের একজন সদস্যকে স্থায়ী চাকরি দিতে হবে এবং উপযুক্ত আর্থিক ক্ষতিপূরণ প্রদান করতে হবে।

জানা গেছে ডিএসপি প্লান্টের ভারতীয় মজদুর সংঘ বিষয়টি নিয়ে ডিএসপি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments