eaibanglai
Homeএই বাংলায়বান্ধবীকে খুন করে টুকরো টুকরো করে কেটে সুটকেসে ভরেছিলেন, দোষী সাব্যস্ত ব্যাংক...

বান্ধবীকে খুন করে টুকরো টুকরো করে কেটে সুটকেসে ভরেছিলেন, দোষী সাব্যস্ত ব্যাংক ম্যানেজার

সংবাদদাতা,দুর্গাপুরঃ- পরকীয়া সম্পর্কের জেরে বান্ধবীকে টুকরো টুকরো করে কেটে সুটকেসে ভরেছিল ব্যাংক ম্যানেজার। হাড় হিম করা সেই ঘটনার আট বছর পর অভিযুক্ত ব্যাংক ম্যানেজারকে দোষী সাব্যস্ত করল দুর্গাপুর মহকুমা আদালত।

ঘটনা ২০১৮ সালের। ওই বছর ১৫ ফেব্রুয়ারির সকালে দুর্গাপুরের বেনাচিতির রূপালি অ্যাপার্টমেন্টে লিফটের সামনে একটি পরিত্যক্ত সুটকেস দেখতে পান আবাসিকরা। খবর দেওয়া হয় পুলিশ। পুলিশ গিয়ে সুটকেস খুলে দেখে কোন মহিলার দেহাংশ টুকরো করে রাখা রয়েছে। তদন্তে পুলিশ জানতে পারে মৃতার নাম শিল্পা অগ্রবাল (২৮)। তিনি বাঁকুড়ার মেজিয়ার বাসিন্দা এবং স্টেট ব্যাঙ্কের মেজিয়া শাখায় ‘ব্যাঙ্ক বন্ধু’ হিসেবে কাজ করতেন। সেই শাখারই ম্যানেজার ছিলেন রাজীব কুমার। ঘটনার কয়েক দিন আগে থেকেই নিখোঁজ ছিলেন শিল্পা। বেনাচিতির যে অ্যাপার্টমেন্ট থেকে শিল্পার দেহাংশ উদ্ধার হয় সেই অ্যাপার্টমেন্টে স্ত্রীকে নিয়ে থাকতেন রাজীব কুমার। তাঁর স্ত্রী দিন কয়েকের জন্য বাড়ি ছিলেন না। সেসময় ওই ফ্ল্যাটে তরুণীকে ডাকা হয় পরে তাকে খুন করে দেহ লোপাটের জন্য টুকরো টুকরো করে সুটকেসে ঢোকানো হয়। তরুণীর সাথে পরকীয়া সম্পর্ক ও সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই মৃত্যু বলে তদন্তে উঠে আসে।

মামলার তদন্তে ফরেনসিক রিপোর্ট, সাক্ষীদের বয়ান এবং একাধিক পরিস্থিতিগত প্রমাণ সংগ্রহ করে আদালতে পেশ করে পুলিশ। দীর্ঘ বিচারপর্বে প্রসিকিউশন পক্ষের উপস্থাপিত সাক্ষ্যপ্রমাণ ও পরিস্থিতিগত প্রমাণ খতিয়ে দেখে অবশেষে দুর্গাপুর মহকুমা আদালতের অতিরিক্ত জেলা বিচারক দ্বিতীয় প্রশান্ত চৌধুরী, সোমবার অভিযুক্ত ব্যাংক ম্যানেজার রাজীব কুমারকে দোষী সাব্যস্ত করেন। মঙ্গলবার সাজা ঘোষণা হওয়ার কথা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments