eaibanglai
Homeএই বাংলায়হুল দিবসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

হুল দিবসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

সংবাদদাতা,বাঁকুড়াঃ- হুল দিবসে আদিবাসী সম্প্রদায়ের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। আদিবাসী উন্নয়ন তহবিলের জন্য অতিরিক্ত বরাদ্দের পাশাপাশি
আদিবাসী ছাত্র-ছাত্রীদের মাসিক খাদ্য ভাতা বৃদ্ধির ঘোষণা।

প্রসঙ্গত মঙ্গলবার হুল দিবস উপলক্ষে বাঁকুড়ার মুকুটমণিপুরে সরকারি এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে সিধু-কানুর মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন তিনি। পাশাপাশি হুল বিদ্রোহের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি জানান, রাজ্য সরকার আদিবাসী সমাজের শিক্ষা, সংস্কৃতি ও সামগ্রিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প গ্রহণ করা হচ্ছে।

এই অনুষ্ঠান মঞ্চ থেকেই আদিবাসী উন্নয়ন মন্ত্রীকে পাশে নিয়ে তিনি ঘোষণা করেন, আদিবাসী ছাত্র-ছাত্রীদের খাদ্য ভাতা মাসিক ১,৮০০ টাকা বাড়িয়ে ৩,৩০০ টাকা করা হচ্ছে। পাশাপাশি আদিবাসী উন্নয়ন তহবিলের জন্য অতিরিক্ত ৩৫০ কোটি টাকা বরাদ্দের কথাও ঘোষণা করেন তিনি।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্যোতির্ময় সিং মাহাতো, সৌমিত্র খাঁ, বাঁকুড়া জেলার ১০ জন বিধায়ক, দুই জন মন্ত্রী-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments