eaibanglai
Homeএই বাংলায়অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে বন দপ্তরের বড় সাফল্য: আটক পিকআপ ভ্যান​

অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে বন দপ্তরের বড় সাফল্য: আটক পিকআপ ভ্যান​

সংবাদদাতা, জামুড়িয়া -: গোপন সূত্রে খবর পেয়ে অবৈধ কাঠ পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসানসোল টি-রেঞ্জ বন দপ্তর। সোমবার বিকেলে জামুরিয়া থানার অন্তর্গত অকালপুর ব্রিজের কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ কাঠবোঝাই একটি পিকআপ ভ্যান আটক করেছেন বন দপ্তরের আধিকারিকরা।

​বন দপ্তর সূত্রে জানা গেছে, কাঠ পাচারের আগাম খবর পেয়ে আধিকারিকদের একটি দল অকালপুর ব্রিজের কাছে আগে থেকেই ওত পেতে ছিল। সন্দেহজনক ভ্যানটিকে আটক করে তল্লাশি চালালে চালক কাঠের কোনো বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হন। এরপরই বন দপ্তর কাঠবোঝাই গাড়িটি বাজেয়াপ্ত করে। ঘটনায় জড়িত সন্দেহে ভ্যানটির চালক ও মালিককে ইতিমধ্যে দপ্তরের পক্ষ থেকে নোটিশ পাঠানো হয়েছে।

যদিও এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেতে আসানসোল টি-রেঞ্জের রেঞ্জারের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো সাড়া মেলেনি।

বন দপ্তরের এই অভিযানে পাচারকারী মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে দপ্তরের অন্দরমহল সূত্রে খবর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments