eaibanglai
Homeএই বাংলায়ন্যায্য দাবির আন্দোলনে শ্রমিকদের ‘শো-কজ’, উত্তপ্ত মাইথন স্টিল কারখানা চত্বর

ন্যায্য দাবির আন্দোলনে শ্রমিকদের ‘শো-কজ’, উত্তপ্ত মাইথন স্টিল কারখানা চত্বর

সংবাদদাতা,আসানসোলঃ- নিজেদের যুক্তিসঙ্গত দাবি-দাওয়ার স্বপক্ষে সরব হতেই শ্রমিকদের ‘কারণ দর্শানোর’ নোটিশ দেওয়ার অভিযোগ উঠল মাইথন স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেডের বিরুদ্ধে। শনিবার এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কারখানা চত্বর। কর্তৃপক্ষের দমনমূলক নীতির প্রতিবাদে এদিন একজোট হন শ্রমিকরা। পরিস্থিতি সামাল দিতে সংস্থার এইচআর ম্যানেজার ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে শ্রমিক প্রতিনিধিদের উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

​শ্রমিকদের অভিযোগ, দৈনিক ৮ ঘণ্টা কাজ, ন্যূনতম মজুরি ও নিরাপদ কাজের পরিবেশের দাবিতে আন্দোলন শুরু করতেই কর্তৃপক্ষ বেছে বেছে কর্মীদের শো-কজ করতে শুরু করেছে। শ্রমিকদের আইনি উপদেষ্টার কথায়, “শান্তিপূর্ণ আন্দোলন ভাঙতেই কাল্পনিক অভিযোগে এই নোটিশ দেওয়া হচ্ছে।”

​ কর্তৃপক্ষের অনমনীয় মনোভাবের জবাবে শ্রমিক সংগঠনগুলি ১৬ জুলাই থেকে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে ১২ ঘণ্টার পরিবর্তে মাত্র ৮ ঘণ্টা কাজ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। কারখানা কর্তৃপক্ষকে এই মর্মে আগাম নোটিশও দেওয়া হয়েছে। শিল্পাঞ্চলে ক্রমবর্ধমান এই শ্রমিক অসন্তোষ ও আসন্ন কর্মবিরতির জেরে উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখন কর্তৃপক্ষ এই পরিস্থিতি কীভাবে সামাল দেয়, সেদিকেই নজর সকলের।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments