নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর নামে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার হলেন এক তৃণমূল কর্মী। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তি দুর্গাপুরের বেনাচিতি এলাকার মসজিদ মহল্লার বাসিন্দা , নাম মোঃ আশরাফ।
সম্প্রতি মোঃ আশরাফ তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার পাশাপাশি শান্তি কুঞ্জে তার উপস্থিতি নিয়েও বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ওই পোস্টটি এলাকার বিজেপি কর্মীদের নজরে আসতেই তারা প্রতিবাদে সরব হন ও
দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং সোশ্যাল মিডিয়ার পোস্ট এবং অন্যান্য তথ্য-প্রমাণ খতিয়ে দেথে অভিযুক্ত মোঃ আশরাফকে গ্রেফতার করে।
ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে ধৃতের তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

















