eaibanglai
Homeএই বাংলায়আসানসোলে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান​

আসানসোলে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান​

অঙ্কিতা চ্যাটার্জ্জী, আসানসোল -: ফুটপাত ও রাস্তা জুড়ে অবৈধ দখলদারি রুখতে আসানসোলে শুরু হলো কড়া প্রশাসনিক অভিযান। বৃহস্পতিবার মন্ত্রী অগ্নিমিত্রা পালের পরিদর্শনের পরেই আসানসোল পৌর নিগমের তৎপরতায় এই উচ্ছেদ প্রক্রিয়া শুরু হয়েছে।

​শুক্রবার বেলা ১১টা নাগাদ আসানসোল রাহালেন বাজার থেকে গির্জামোড় পর্যন্ত এলাকায় পৌর আধিকারিকদের উপস্থিতিতে চালানো হয় ব্যাপক অভিযান। বুলডোজার নামিয়ে রাস্তার ওপর গড়ে ওঠা সমস্ত অবৈধ নির্মাণ ও দখলদারি সরিয়ে ফেলা হয়।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকায় ছিল বিশাল পুলিশ বাহিনী। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর নিগমের পক্ষ থেকে মাইকিং করে দখলদারদের স্বেচ্ছায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের যানজট নিরসন, পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি জমি পুনরুদ্ধারের লক্ষ্যেই এই অভিযান। মন্ত্রীর কড়া নির্দেশ থাকায় আগামী দিনে শহরের অন্যান্য ব্যস্ত এলাকাতেও এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে খবর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments