eaibanglai
Homeএই বাংলায়বুনো হাতির তাণ্ডবে আতঙ্ক বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকায়

বুনো হাতির তাণ্ডবে আতঙ্ক বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকায়

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- বাঁকুড়ার গঙ্গাজলঘাটি এলাকায় দুটি বুনো হাতির তাণ্ডবে আতঙ্ক ছড়াল। জানা গেছে গত কয়েকদিন ধরে দুই হাতি এলাকায় অবাধ বিচরণ করছে। কখনও গভীর রাতে জনবহুল বিভিন্ন পাড়ায় ঢুকে পড়ছে তো আবার কখনও জাতীয় সড়কে উঠে পড়ছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে গভীর রাতে হাতি দুটি গঙ্গাজলঘাটি শহর এলাকায় প্রবেশ করে। এরপর বৃহস্পতিবার গভীর রাতে গঙ্গাজলঘাটির হাসপাতাল কলোনিতে ঢুকে একটি গৃহস্থ বাড়ির প্রাচীর ভেঙে ফেলে এবং বাড়ির উঠোনে থাকা একাধিক কাঁঠাল খেয়ে তাণ্ডব চালায়। শুধু হাসপাতাল কলোনিই নয়, একই রাতে হাতি দুটি গঙ্গাজলঘাটি বাজার এলাকাতেও ঢুকে পড়ে। ফলে প্রাতঃভ্রমণকারী মানুষ থেকে শুরু করে সাধারণ বাসিন্দারা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে হাতি দুটি একইভাবে লোকালয়ে ঢুকে পড়লেও বনদপ্তরের কোন উদ্য়োগ চোখে পড়েনি। স্থানীয়দের আশঙ্কা, এভাবে গভীর রাতে বারবার জনবসতিতে হাতির প্রবেশ অব্যাহত থাকলে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনা ঘটতে পারে।

এলাকাবাসীর দাবি অবিলম্বে বনদপ্তর হাতি দুটির গতিবিধির উপর কড়া নজরদারি চালিয়ে নিরাপদ উপায়ে তাদের লোকালয় থেকে সরিয়ে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুক।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments