eaibanglai
Homeএই বাংলায়আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ঝাড়খণ্ডের যুবক, এলাকায় চাঞ্চল্য

আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ঝাড়খণ্ডের যুবক, এলাকায় চাঞ্চল্য

সংবাদদাতা,সালানপুর -:  হাসিপাহাড়ি সংলগ্ন কেবলসের কোয়ার্টার এলাকায় আগ্নেয়াস্ত্র-সহ এক যুবক গ্রেপ্তারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ধৃতের নাম সাগর যাদব (২৮), বাড়ি ঝাড়খণ্ডের চিরকুন্ডা থানার কুমারডুবি মাইথন মোড় এলাকায়। শনিবার সন্ধ্যায় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের তৎপরতায় সে ধরা পড়ে।

​পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় কেবলসের কোয়ার্টার এলাকায় টহল দেওয়ার সময় পুলিশ এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। পুলিশের গাড়ি দেখেই সে পালানোর চেষ্টা করলে সন্দেহ আরও ঘনীভূত হয়। এরপর ধাওয়া করে তাকে ধরে ফেললে তল্লাশিতে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও এক রাউন্ড তাজা গুলি। রবিবার ধৃতকে আদালতে তোলা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, নিয়মিত ওই অঞ্চলে যাতায়াত ছিল ধৃতের। তবে তার উদ্দেশ্য কী ছিল, তা স্পষ্ট নয়। তদন্তকারীদের ধারণা, আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়ার নেপথ্যে বড় কোনো নাশকতার পরিকল্পনা থাকতে পারে। পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতের অতীত অপরাধমূলক রেকর্ড আছে কি না এবং অস্ত্রের উৎস কী- তা খতিয়ে দেখা হচ্ছে। নেপথ্যে আর কারা জড়িত, ধৃতকে জেরা করে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments