নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ একটি পূর্ণবয়স্ক হায়নার মৃতদেহ উদ্ধার করলো বন দপ্তর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার পাত্রসায়র ব্লক এলাকার বোড়োলবাঁদি গ্রামে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।বনদপ্তর সূত্রে পাওয়া খবরে জানা গেছে, সন্ধ্যা নাগাদ স্থানীয় বাসন্দাদের কাছ থেকে বনদপ্তরের কাছে খবর আসে বোড়োলবাঁদি গ্রামের কাছে ডিভিসি ক্যানেলের ধারে একটি বাঘ জাতীয় প্রাণীর মৃতদেহ পড়ে আছে। তৎক্ষণাৎ বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেখেন একটি পূর্ণবয়স্ক হায়নার দেহ পড়ে রয়েছে। এবিষয়ে স্থানীয় রেঞ্জার পৃথ্বীশ ঘোষ জানান, মৃত হায়নার দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তিনি জানিয়েছেন, ইতিপূর্বে এই ধরণের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হয়েছে। এক্ষেত্রেও হায়নাটিকে কেউ বা কারা পিটিয়ে মেরেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হায়নাটিকে মারা হলে দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
ক্যানেলের ধার থেকে উদ্ধার পূর্ণবয়স্ক হায়নার মৃতদেহ
RELATED ARTICLES








