নিউজ ডেস্ক, এই বাংলায়ঃ উল্টো রথের আনন্দ মুহূর্তে পরিনত হল বিষাদে। উল্টো রথের দিনে রথ নিয়ে বেরোতে গিয়ে রথের উপর পড়ে থাকা বিদ্যুতের তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার হিরন্ময়পুর গ্রামে। মৃতের নাম পতিত কয়াল (৩৪)। জানা গেছে উল্টো রথ উপলক্ষ্যে ওই এলাকায় রথ বের করা হয়েছিল। আর সেই রথের উপর একটি ইলেকট্রিক তার পড়ে থাকতে দেখে সরাতে যায় ওই ব্যক্তি। আচমকায় ওই তার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পতিত লুটিয়ে পড়ে। তড়িঘড়ি তাঁকে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। পরে দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় বাসন্তী থানার পুলিশ। ঘটনার আকস্মিকতায় স্তব্ধ এলাকাবাসী।
উল্টো রথের আনন্দের মধ্যে দুর্ঘটনা, ইলেকট্রিক শকে মৃত ১
RELATED ARTICLES








