সংবাদদাতা, পাণ্ডবেশ্বরঃ- পাণ্ডবেশ্বর এর বিশেষভাবে চিহ্নিত এলাকাগুলিতে দুষ্কৃতী কার্যকলাপ রুখতে পাণ্ডবেশ্বর থানার পুলিশের উদ্যোগে সিসিটিভি বসানো হচ্ছে। পাণ্ডবেশ্বর এর বৈদ্যনাথপুর, ফুলবাগান, জোয়ালভাঙ্গা, কুমারডিহি ও নবগ্রাম এলাকায় বিশেষভাবে চিহ্নিত এলাকাগুলিতে সিসিটিভি বসানো হয়েছে। একসময় পাণ্ডবেশ্বরে বাড়ি ফাঁকা পেলেই চুরির ঘটনা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। পুলিশ সূত্রের খবর সমগ্র পাণ্ডবেশ্বর এলাকায় প্রায় ১০০ টি সিসিটিভি লাগানো হবে। সিসিটিভি লাগানোর সুবাদে এলাকায় চুরির ঘটনা কম হয়েছে এমনটাই মত স্থানীয় বাসিন্দাদের। পুলিশের এহেন উদ্যোগকে স্বাভাবিকভাবেই স্বাগত জানায় এলাকার মানুষজন।
সমগ্র পাণ্ডবেস্বরকে সিসিটিভির আওতায় আনতে প্রশাসনের উদ্যোগ
RELATED ARTICLES









