এই বাংলায় দক্ষিণ বাংলা

আদিত্য ভিশনের প্রথম শোরুমের উদ্বোধন দুর্গাপুরের বেনাচিতি বাজারে

By Eaibanglai - November 03, 2026
— Advertisement —
Advertisement
আদিত্য ভিশনের প্রথম শোরুমের উদ্বোধন দুর্গাপুরের বেনাচিতি বাজারে

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র বেনাচিতি বাজারে আদিত্য ভিশন-এর নতুন শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন হল সোমবার এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে।  এটি দুর্গাপুরে তো বটেই, সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই এই সংস্থার প্রথম শোরুম। ফিতা কেটে এই নতুন বিপণন কেন্দ্রটির দ্বারোঘাটন করেন সংস্থার হোলটাইম ডিরেক্টর নিশান্ত প্রভাকর। 

উদ্বোধনী অনুষ্ঠানে নিশান্ত প্রভাকর জানান, উৎসবের মরশুম ও ধনতেরাসকে সামনে রেখে ক্রেতাদের কেনাকাটায় বাড়তি আনন্দ দিতে বিশেষ অফার এবং আকর্ষণীয় লাকি ড্র-এর ব্যবস্থা করা হয়েছে। এই লাকি ড্র-এর সৌভাগ্যশালী বিজয়ীদের জন্য মোটরবাইক ও চার চাকার গাড়ির মতো মূল্যবান উপহার জেতার সুযোগ থাকছে। 

এই নতুন শোরুমে আধুনিক জীবনের প্রয়োজনীয় টিভি, ফ্রিজ, এসি থেকে শুরু করে বিভিন্ন নামী ব্র্যান্ডের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্সের এক বিশাল সম্ভার রাখা হয়েছে। এর পাশাপাশি মধ্যবিত্ত ক্রেতাদের সুবিধার্থে প্রতিটি পণ্যের ওপর আকর্ষণীয় ছাড়ের ব্যবস্থা রয়েছে। একই সাথে কেনাকাটা সহজ করতে থাকছে সহজ ফিনান্স বা ইএমআই (EMI)-এর বিশেষ সুবিধাও। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement