এই বাংলায় দক্ষিণ বাংলা

গেট পাস বিতর্ককে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়

By Eaibanglai - November 03, 2026
— Advertisement —
Advertisement
গেট পাস বিতর্ককে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুর ইস্পাত কারখানায়

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুর ইস্পাত কারখানা চত্বরে শ্রমিকদের গেট পাস কাড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল।  একাধিক কর্মীর মধ্যে বচসা থেকে শুরু হয় ধস্তাধস্তি ও মারপিট। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে

ভারতীয় মজদুর সংঘের (বিএমএস) সাধারণ সম্পাদক মৃন্ময় বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, "বিজেপি পরিচয় দিয়ে কিছু বহিরাগতরা এদিন কারখানায় কর্মরত প্রায় ২৬ জন অস্থায়ী শ্রমিকের গেট পাস কেড়ে নেয়। পাশাপাশি তাঁদের সেফটি পেপারও কেড়ে নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এমনকী বিএমএসের কার্যালয়ে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন মৃন্ময়বাবু।  এই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে অশান্তির চেষ্টা হয় এবং পরবর্তীতে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে তাঁর দাবি।

বিএমএস নেতার অভিযোগের তির নব্য বিজেপি কর্মীদের দিকে। মৃন্ময়বাবুর দাবি, ৪ তারিখের পর যারা সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁরা নিজেদের বিজেপি বলে পরিচয় দিচ্ছে ও রাজনৈতিক উদ্দেশ্যে দলকে কলুষিত করতে এই কর্মকাণ্ড চালাচ্ছে।

এই ঘটনার ফলে স্থানীয় শিল্পাঞ্চলের শ্রমিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে বিএমএস নেতার তোলা এই অভিযোগের প্রেক্ষিতে এখনও পর্যন্ত অন্য পক্ষের কোনও প্রতিক্রিয়া বা পাল্টা বক্তব্য পাওয়া যায়নি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement