এই বাংলায় দক্ষিণ বাংলা

জাতীয় সড়কে পুলিশের তাড়া খেয়ে ডিভাইডারে ধাক্কা দ্রুতগতির গাড়ির, আটক ১

By Eaibanglai - October 12, 2026
— Advertisement —
Advertisement
জাতীয় সড়কে পুলিশের তাড়া খেয়ে ডিভাইডারে ধাক্কা দ্রুতগতির গাড়ির, আটক ১

সংবাদদাতা,আসানসোলঃ-  আসানসোলে ১৯ নম্বর জাতীয় সড়কে পুলিশের ধাওয়া চলাকালীন নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারল একটি দ্রুতগতির গাড়ি। গোবিন্দনগরের সামনে ঘটে যাওয়া এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রাথমিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কবলে পড়া গাড়িটিতে থাকা তিন ব্যক্তি সাইবার অপরাধ চক্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং পুলিশ তাঁদেরই পিছু ধাওয়া করছিল।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের হাত থেকে বাঁচতে গাড়িটি অত্যন্ত দ্রুতগতিতে পালানোর চেষ্টা করছিল। সেই সময় গোবিন্দনগরের কাছে পৌঁছালে চালক হঠাতই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গাড়িটি সজোরে রাস্তার মাঝের ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনার সুযোগ নিয়ে গাড়িতে থাকা দুই সন্দেহভাজন ঘটনাস্থল থেকে চম্পট দিলেও, পুলিশ তৎপরতার সঙ্গে গাড়িতে থাকা অন্য এক ব্যক্তিকে ধরে ফেলে। ধৃত ব্যক্তিকে বর্তমানে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও কৌতুহল তৈরি হয়। পলাতক দুই ব্যক্তির সন্ধানে পুলিশ ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে। তবে ধৃত ও পলাতক ব্যক্তিদের সাইবার অপরাধের সঙ্গে সুনির্দিষ্ট যোগসূত্রের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তদন্তের স্বার্থে এখনই এ বিষয়ে চূড়ান্ত সিলমোহর দেয়নি প্রশাসন।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement