এই বাংলায় দক্ষিণ বাংলা

মাইকিং করে রেল কোয়ার্টার খালি করার চূড়ান্ত আলটিমেটাম আসানসোলে

By Eaibanglai - October 31, 2026
— Advertisement —
Advertisement
মাইকিং করে রেল কোয়ার্টার খালি করার চূড়ান্ত আলটিমেটাম আসানসোলে

সংবাদদাতা,আসানসোলঃ-  আসানসোলের মহুয়াডাঙ্গা এলাকায় রেলের ক্ষতিগ্রস্ত কোয়ার্টারে বসবাসকারীদের জন্য শেষ নির্দেশিকা জারি করল রেল কর্তৃপক্ষ। শুক্রবার সকালে ওই এলাকায় আরপিএফ আধিকারিকদের পক্ষ থেকে মাইকিং করে কোয়ার্টার খালি করার নির্দেশ দেওয়া হয়।

আসানসোল ইস্ট পোস্টের আরপিএফ আধিকারিকরা এদিন মহুয়াডাঙ্গা এলাকায় বাড়ি বাড়ি ঘুরে কোয়ার্টারে বসবাসকারী বাসিন্দাদের অবিলম্বে ঘর খালি করার জন্য কড়া বার্তা দেন। আরপিএফ -এর তরফ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, এটিই তাদের পক্ষ থেকে শেষবারের মতো সতর্কবার্তা। এই চূড়ান্ত নির্দেশের পরেও যদি কেউ ক্ষতিগ্রস্ত কোয়ার্টারগুলি খালি না করেন, তবে রেল প্রশাসন ও RPF যৌথভাবে বলপ্রয়োগ করে কোয়ার্টার খালি করানোর আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

রেল কর্তৃপক্ষের দাবি, মহুয়াডাঙ্গার এই কোয়ার্টারগুলি দীর্ঘদিন ধরে অত্যন্ত জরাজীর্ণ ও ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে। যেকোনো মুহূর্তে এই কোয়ার্টারগুলো ভেঙে পড়ে বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। মূলত সাধারণ মানুষের জীবন ও নিরাপত্তার কথা মাথায় রেখেই রেল এই কোয়ার্টারগুলি খালি করার কঠোর সিদ্ধান্ত নিয়েছে। 

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement