eaibanglai
Homeএই বাংলায়তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান, রাজনৈতিক মহলে শোরগোল

তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান, রাজনৈতিক মহলে শোরগোল

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোলের গীর্জা মোড়ে অবস্থিত কংগ্রেসের দলীয় কার্যালয়ে সোমবার এক তাৎপর্যপূর্ণ রাজনৈতিক পালাবদল লক্ষ্য করা গেল। আসানসোল পুরনিগমের ৪৬ ও ৪৭ নম্বর ওয়ার্ডের প্রায় ৫০ জন তৃণমূল কংগ্রেস কর্মী তৃণমূল ছেড়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করলেন।

​ এদিনের যোগদান পর্বে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ পুইতুন্ডি, শাহ আলম এবং কাউন্সিলর এস. এম. মুস্তাফা। নবাগত কর্মীদের স্বাগত জানিয়ে প্রসেনজিৎ পুইতুন্ডি তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করে বলেন, “আমরা শুধুমাত্র স্বচ্ছ ভাবমূর্তির কর্মীদেরই দলে নিয়েছি, যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই।” আগামী দিনে এই দলবদল আরও বাড়বে বলে দাবি করে তিনি আরও বলেন, বিজেপি-বিরোধী লড়াইয়ে রাহুল গান্ধীই একমাত্র ভরসা। এই নবাগত কর্মীরা রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করার লক্ষ্যেই কাজ করবেন।

কংগ্রেস নেতা শাহ আলমের মতে, সাধারণ মানুষের স্বার্থে কাজ করা এই কর্মীরা কংগ্রেসে যথাযথ সম্মান ও মর্যাদা পাবেন। তৃণমূলের একচ্ছত্র আধিপত্যের মাঝে আসানসোলের এই বড় মাপের দলবদল এলাকায় রাজনৈতিক উত্তাপ অনেকটাই বাড়িয়ে দিয়েছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments