eaibanglai
Homeএই বাংলায়অভিষেক বন্দোপাধ্যায়কে হেনস্তার প্রতিবাদ

অভিষেক বন্দোপাধ্যায়কে হেনস্তার প্রতিবাদ

সন্তোষ কুমার মণ্ডল,আসানসোলঃ- দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের উপরে হামলা আক্রমণের প্রতিবাদে আসানসোলে প্রতিবাদে সামিল হলেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকরা। এদিন আসানসোলে ও কুলটিতে অবস্থান বিক্ষোভ করে প্রতিবাদে জানানো হয়।

আসানসোল আদালত সংলগ্ন ঘড়ি মোড়ে গান্ধীমূর্তির পাদদেশে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ করা হয়। বিক্ষোভে সামিল হয়েছিলেন তৃণমুল কংগ্রেস জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক হরেরাম সিং , আসানসোল পুরনিগমের বিধান উপাধ্যায় সহ অন্য নেতৃত্বরা। এছাড়াও ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ, কাউন্সিলার সহ দলের কর্মী ও সমর্থকেরা। দলের সাধারণ সম্পাদকে হামলার জন্য বিজেপি সরকারের কাছে জবাব চেয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা।

তৃণমূলেক জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “এইভাবে বিরোধী দলকে আটকাতে পারবে না বর্তমান শাসক দল।” মেয়র বিধান উপাধ্যায় বলেন, “একজনকে সাংসদকে যেভাবে হেনস্তা করা হলো গোটা দেশের মানুষ সেটা দেখল।”

অন্যদিকে কুলটি বিধানসভার নিয়ামতপুর নিউ রোড এক অবস্থান কর্মসূচি করা হয় কুলটি ব্লক তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে। করা হয় একটি বিক্ষোভ মিছিলও। এই কর্মসূচির নেতৃত্ব দেন তৃণমূল রাজ্য নেতা প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় ও শুভাশিষ মুখোপাধ্যায় । অবস্থান বিক্ষোভ শেষে নিউ রোড মোড়ে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করতে গেলে কুলটি থানার পুলিশ বাধা দেয়। এরপরে তৃণমুল কংগ্রেসের নেতা ও কর্মীরা নিউ রোড মোড় থেকে নিয়ামতপুর মোড় পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments