এই বাংলায়

বাঁকুড়া শুট আউটের এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

By Eaibanglai - September 06, 2023
— Advertisement —
Advertisement
বাঁকুড়া শুট আউটের এলাকা থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

শুভ্রাচল চৌধুরী, বাঁকুড়া:– বাঁকুড়া সদর থানার কেশিয়াকোলের কাছে গতকাল দুপুরবেলায় যে শুট আউটের ঘটনা ঘটেছিল সেখান থেকেই আজ ম্যাগাজিন সহ লোডেড বন্দুক উদ্ধার করল পুলিশ। যদিও ঘটনা ঘটার পর থেকেই এলাকায় চারিদিকে পুলিশি অভিযান চালানো হয়েছিল‌। আজ সকালবেলায় একজন মুড়ি কিনতে এসে মুড়ির দোকানের সামনে একটি আগ্নেয়াস্ত্র পরে থাকতে দেখেন। বাঁকুড়ায় সদর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে বাঁকুড়া সদর থানা পুলিশ আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে নিয়ে যায়।

অন্যদিকে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। তাদের প্রশ্ন গতকাল শুট আউটের ঘটনার পর পুলিশ এলাকায় তল্লাশি চালালেও আগ্নেয়াস্ত্রটি তাদের নজর এড়িয়ে গেল কীভাবে? এদিকে ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে, সাধারণ মানুষ চাইছেন পুজোর আগে যাতে শান্তির আবহ ফিরে আসে এলাকায়।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement