এই বাংলায়

দুর্গাপুরের নিউটাউনশিপ থানা এলাকায় মন্দিরে চুরির ঘটনার কিনারা

By Eaibanglai - March 19, 2019
— Advertisement —
Advertisement

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ গত ২৮শে জানুয়ারী নিউটাউনশিপ থানা এলাকার বিধানপল্লী কালিমন্দির সহ একাধিক মন্দিরে চুরির ঘটনা। সেই ঘটনার তদন্ত চালিয়ে সাফল্য পেল নিউটাউনশিপ থানার পুলিশ। চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ভ্যাম্বে কলোনি এলাকা থেকে পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের মধ্যে তিনজনের নাম হল অষ্টম বাউরি, আকাশ বাউরি, বিষ্ণু ক্ষেত্রপাল। বাকি দুজনের নাম জানা যায়নি। ধৃতদের কাছ থেকে বিধানপল্লীর মন্দির থেকে চুরি যাওয়া সমস্ত গয়না উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া সেইসমস্ত গয়না আইনী প্রক্রিয়া শেষে মঙ্গলবার মন্দির কমিটির হাতে তুলে দেওয়া হয় নিউ টাউনশিপ থানার পুলিশের তরফে। পুলিশের এহেন সক্রিয় ভূমিকায় স্বভাবতই খুশী মন্দির কর্তৃপক্ষ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement