এই বাংলায় দক্ষিণ বাংলা

মুখ্যমন্ত্রীর ‘মৃত্যু কামনা’র প্রতিবাদ: দুর্গাপুরে হুমায়ুন কবীরের কুশপুত্তলিকা কবর দিল বিজেপি যুব মোর্চা

By Eaibanglai - September 29, 2026
— Advertisement —
Advertisement
মুখ্যমন্ত্রীর ‘মৃত্যু কামনা’র প্রতিবাদ: দুর্গাপুরে হুমায়ুন কবীরের কুশপুত্তলিকা কবর দিল বিজেপি যুব মোর্চা

সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুরঃ-  পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে ‘আম জনতা উন্নয়ন পার্টি’র প্রতিষ্ঠাতা তথা মুর্শিদাবাদের নওদার বিধায়ক হুমায়ুন কবীরের বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্য রাজনীতিতে উত্তেজনা তুঙ্গে। মুখ্যমন্ত্রীর দ্রুত ‘মৃত্যু কামনা’ করে দেওয়া ওই আপত্তিকর বিবৃতির প্রতিবাদে মঙ্গলবার দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড চত্বরে জোরালো বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি যুব মোর্চা।

এদিন বিজেপি যুব মোর্চার কর্মী-সমর্থকেরা হুমায়ুন কবীরের প্রতিকৃতি ও কুশপুতুল খাটিয়ায় তুলে একটি প্রতীকী শেষকৃত্যের মিছিল বের করেন। কালো পতাকা ও তীব্র স্লোগান সহকারে এলাকা পরিক্রমার পর বিক্ষোভকারীরা ওই কুশপুত্তলিকায় জুতোর মালা পরিয়ে জুতোপেটা করেন এবং সেটি প্রতীকীভাবে ‘কবর’ দেন। বিক্ষোভকারীদের স্পষ্ট দাবি, বিধায়ককে তাঁর এই মন্তব্যের জন্য প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক শুভম সিং কড়া ভাষায় জানান, “রাজনীতিতে মতভেদ ও তর্ক-বিতর্ক থাকতেই পারে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা করা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। হুমায়ুন কবীরের বিরুদ্ধে অবিলম্বে কঠোর আইনি পদক্ষেপ ও শাস্তির দাবি জানাচ্ছি। তিনি প্রকাশ্যে ক্ষমা না চাইলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।”

প্রসঙ্গত, মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রাক্কালে, গত ২৭ সেপ্টেম্বর একটি সাংবাদিক বৈঠকে বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে হুমায়ুন কবীর বলেছিলেন, পুলিশ তাঁদের কর্মীদের ওপর অত্যাচার চালাচ্ছে। এরপরই মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি মন্তব্য করেন, “আমি আল্লার কাছে দোয়া চাইব উনি যেন যত দ্রুত সম্ভব পৃথিবী থেকে চলে যান। আল্লা যেন ওঁর টিকিট কাটিয়ে দেন।” এমনকি প্রতি শুক্রবার জুমার নামাজের সময় তিনি শুভেন্দু অধিকারীর দ্রুত মৃত্যুর জন্য বিশেষ দোয়া করবেন বলেও যোগ করেন। এই মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় ওঠে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement