এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে গাভী হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪, আদালত চত্বরে গঙ্গাজল ছিটিয়ে 'শুদ্ধিকরণ' বিজেপির

By Eaibanglai - November 12, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে গাভী হত্যার অভিযোগে গ্রেপ্তার ৪,  আদালত চত্বরে গঙ্গাজল ছিটিয়ে 'শুদ্ধিকরণ' বিজেপির

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মাংসের লোভে একটি গর্ভবতী গাভীকে হত্যা এবং তার গর্ভস্থ মৃত শাবককে পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের অণ্ডাল বিমাননগরী সংলগ্ন আরতি গ্রামে। এই ঘটনায় ফরিদপুর থানার পুলিশ চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে, বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করার পর তাঁদের গায়ে গঙ্গাজল ছিটিয়ে 'শুদ্ধিকরণ'-এর চেষ্টায় অভিনব প্রতিবাদ জানালেন বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শেখ আলামত, শেখ হাসিম, শেখ কলিমুদ্দিন এবং শেখ লতিব। অভিযোগ, ওই চারজন মাংসের জন্য গর্ভবতী গাভীটিকে হত্যা করে। শুধু তাই নয়, গাভীটির গর্ভে থাকা মৃত শাবকটিকে পাশের যমুনা গ্রামের একটি পুকুরে ফেলে দেওয়া হয়।

ঘটনাটি জানাজানি হতেই গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় লাউদোহা-ফরিদপুর থানার পুলিশ। তদন্তে নেমে চার অভিযুক্তকে আটক ও পরে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাঁদের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

এদিন আদালত থেকে অভিযুক্তদের বের করে নিয়ে যাওয়ার সময় চত্বরে উপস্থিত বিজেপি যুবনেতা পারিজাত গাঙ্গুলী তাঁদের লক্ষ্য করে গঙ্গাজল ছিটিয়ে দেন। অভিযুক্তদের 'শুদ্ধিকরণ'-এর উদ্দেশ্যেই তাঁর এই প্রতিবাদ বলে দাবি করেন তিনি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement