এই বাংলায় দক্ষিণ বাংলা

জুয়ার ঠেকে গ্রেপ্তারির পর বিজেপি বিধায়কের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের

By Eaibanglai - November 10, 2026
— Advertisement —
Advertisement
জুয়ার ঠেকে গ্রেপ্তারির পর বিজেপি বিধায়কের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের

সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুরঃ- ভিরিঙ্গির একটি বেসরকারি হোটেলে জুয়ার আসর থেকে গ্রেপ্তারের পর এবার চক্রান্তের অভিযোগ তুললেন দুর্গাপুর নগর নিগমের ২১ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল কংগ্রেস নেতা চন্দন সাহা। মঙ্গলবার আদালতে পেশ করার আগে পুলিশের গাড়িতে ওঠার সময় তিনি দাবি করেন, বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘড়ুই এবং পুলিশ যৌথভাবে চক্রান্ত করে তাঁকে ফাঁসিয়েছে। 

সোমবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর থানার পুলিশ ভিরিঙ্গির ওই বেসরকারি হোটেলে অভিযান চালায়। সেখান থেকে জুয়ার আসর চলাকালীন চন্দন সাহা সহ চারজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ধৃতদের দুর্গাপুর থানার অন্তর্গত ফরিদপুর ফাঁড়ি থেকে দুর্গাপুর মহকুমা আদালতে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময় প্রিজন ভ্যানে ওঠার মুহূর্তে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নিজের গ্রেপ্তারির বিরুদ্ধে সরব হন চন্দন সাহা। তিনি সরাসরি অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে বিধায়ক লক্ষ্মণ ঘড়ুই ও পুলিশ চক্রান্ত করে তাঁকে এই মামলায় জড়িয়েছে।

অন্যদিকে, চন্দন সাহার এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘড়ুই। পাল্টা আক্রমণ শানিয়ে বিধায়ক অভিযোগ করেন, "দীর্ঘদিন ধরেই তৃণমূলের এই প্রাক্তন কাউন্সিলর দলীয় প্রভাব খাটিয়ে শহরের হোটেলে হোটেলে জুয়ার ঠেক বসাতেন। শুধু জুয়াই নয়, তিনি আরও নানা ধরনের অবৈধ কাজের সঙ্গে যুক্ত ছিলেন।" চক্রান্তের তত্ত্ব খণ্ডন করে লক্ষ্মণবাবু স্পষ্ট জানান, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই, পুলিশ আইন অনুযায়ী নিজের কাজ করেছে।

এদিন ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা জানতে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement