এই বাংলায়

দীর্ঘ পাঁচ বছর পর উত্তরপ্রদেশ থেকে উদ্ধার দুর্গাপুরের মহিলা

By Eaibanglai - October 25, 2022
— Advertisement —
Advertisement

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ– দীপাবলির দিন দীর্ঘ পাঁচ বছর পর বাড়ি ফিরল দুর্গাপুর নগর নিগমের ৩৮ নম্বর ওয়ার্ডের তেঁতুলতলার পাল পরিবারের বছর ৩৮-র বড় মেয়ে। স্বভাবতই খুশি পরিবারের সকলে। আর এই অসম্ভব সম্ভব হয়েছে কোকওভেন থানার পুলিশের উদ্যোগে।

প্রসঙ্গত ২০১৭ সালে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান পাল পরিবারের মানসিক ভারসাম্যহীন বড় মেয়ে। অনেক খোঁজাখুজি করেও কোনও হদিশ না মেলায় অবশেষে কোকওভেন থানায় নিখোঁজ ডায়েরি করেন পাল পরিবারের সদস্যরা। কিন্তু তারপরও দীর্ঘ কয়েক বছর ওই মহিলার কোনও খোঁজ মেলেনি। অবশেষে সম্প্রতি কোকওভেন থানার পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পায় পাল পরিবারের হারিয়ে যাওয়া মেয়ে উত্তর প্রদেশের একটি হোমে রয়েছে এবং সেখান থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে আসে।

অবশেষে দীপাবলির দিনই পরিবারের হাতে ওই মহিলাকে তুলে দেয় কোকওভেন থানার পুলিশ। অন্যদিকে পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন পাল পরিবার সহ এলাকার বাসিন্দারা।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement