এই বাংলায় দক্ষিণ বাংলা

ভাইফোঁটার আনন্দের আগেই সব শেষ! দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

By Eaibanglai - November 09, 2026
— Advertisement —
Advertisement
ভাইফোঁটার আনন্দের আগেই সব শেষ! দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ-  ভাইফোঁটার উৎসবের আনন্দের আবহ শুরু হওয়ার আগেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। দুর্গাপুরের ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটা এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম অরিজিৎ সাহা (৩৭)। তিনি দুর্গাপুরের বেনাচিতির শ্রীনগর পল্লীর বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে অরিজিৎ দুর্গাপুরের মুচিপাড়ার দিক থেকে ১৯ নম্বর জাতীয় সড়ক ধরে সিটি সেন্টারের দিকে যাচ্ছিলেন। সেই সময় পিয়ালা কালী মন্দিরের সামনে তাঁর বাইকটি আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় তিনি ছিটকে রাস্তায় মুখ থুবড়ে পড়ে যান এবং গুরুতর চোট পান।

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ জাতীয় সড়কের উপরেই রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন ওই যুবক। পরে স্থানীয়দের সহযোগিতায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি, হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ভাইফোঁটার ঠিক আগে ঘরের ছেলের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে সাহা পরিবার, শোকস্তব্ধ গোটা শ্রীনগর পল্লী এলাকা। 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement