এই বাংলায় দক্ষিণ বাংলা

স্বপ্নাদেশ, ঐতিহ্যে ভক্তি ও নিষ্ঠায় ভরা দুর্গাপুরের বি-জোনের চ্যাটার্জি বাড়ির কালীপুজো

By Eaibanglai - November 09, 2026
— Advertisement —
Advertisement
স্বপ্নাদেশ, ঐতিহ্যে ভক্তি ও নিষ্ঠায় ভরা দুর্গাপুরের বি-জোনের চ্যাটার্জি বাড়ির কালীপুজো

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- জাঁকজমক বা আড়ম্বরের চেয়েও যেখানে বড় হয়ে ওঠে অটুট বিশ্বাস, ভক্তি আর পারিবারিক আন্তরিকতা—তেমনই এক ঐতিহ্যবাহী পুজো দুর্গাপুরের বি-জোনের এডিসন রোডের চ্যাটার্জি বাড়ির কালীপুজো। স্বপ্নাদেশে পাওয়া দেবী কালীর আরাধনাকে কেন্দ্র করে বিগত ৪৫ বছর ধরে নিষ্ঠার সঙ্গে চলে আসছে এই পারিবারিক পুজো।

চ্যাটার্জি পরিবারের সদস্যদের কাছে এটি কেবল একটি বাৎসরিক ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা বিশ্বাস, আবেগ এবং পরম্পরার এক বিশেষ অধ্যায়। দীর্ঘ চার দশকেরও বেশি সময় আগে মা কালীর স্বপ্নাদেশ পেয়েই এই পুজোর সূচনা হয়েছিল। সেই থেকেই প্রতি বছর প্রাচীন রীতিনীতি মেনে পরম ভক্তিভরে পূজিত হন দেবী। এই পুজোকে ঘিরে শুধু পরিবারের সদস্যরাই নন, সমান উৎসাহ ও উদ্দীপনায় সামিল হন পাড়াপড়শি এবং এলাকার সাধারণ মানুষজনও।

প্রতি বছরের মতো এবারও যথাযথ নিষ্ঠার সঙ্গে পুজোর আয়োজন করা হয়। রবিবার, ৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে শুরু হয় পুজোর মূল উপাচার এবং সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত হয় পুষ্পাঞ্জলি। পুজোর পরদিন, অর্থাৎ সোমবার ৯ নভেম্বর দুপুর ১২টা থেকে স্থানীয় বিধান ভবনে ভোগ বিতরণের বিশেষ আয়োজন করা হয়। পরিবারের পক্ষ থেকে সমস্ত আত্মীয়স্বজন ও এলাকাবাসীকে এই মহাপ্রসাদ গ্রহণের জন্য সাদর আমন্ত্রণ জানানো হয়।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement