এই বাংলায় দক্ষিণ বাংলা

দুর্গাপুরে স্টেশন থেকে চুরি হওয়া বাইক উদ্ধার করল কোক ওভেন থানার পুলিশ, গ্রেপ্তার ২

By Eaibanglai - October 15, 2026
— Advertisement —
Advertisement
দুর্গাপুরে স্টেশন থেকে চুরি হওয়া বাইক উদ্ধার করল কোক ওভেন থানার পুলিশ, গ্রেপ্তার ২

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে স্টেশন থেকে চুরি হওয়া বাইক উদ্ধার করল কোক ওভেন থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে পানাগরের বাসিন্দা দেবা চৌহান ও অজয় রাম নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর বাসিন্দা বিপুল বিশ্বাস দুর্গাপুর স্টেশনে এক আত্মীয়কে আনতে গিয়ে স্টেশন চত্বরে নিজের বাইকটি রেখেছিলেন। ফিরে এসে সেটি আর দেখতে না পেয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই কোক ওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জন মণ্ডলের নির্দেশে এএসআই সঞ্জয় ঘোষের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়।

দ্রুত তদন্তে নেমে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করার পাশাপাশি চুরি যাওয়া বাইকটিও উদ্ধার করে। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর আদালতে পেশ করা হয়। 

পুজোর ঠিক মুখে হারিয়ে যাওয়া বাইক ফেরত পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বিপুল বিশ্বাস। পুলিশের এই তৎপরতার ভূয়সী প্রশংসাও করেছেন তিনি।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement