eaibanglai
Homeএই বাংলায়কবি দত্তের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভেঙে ভোটারদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ

কবি দত্তের বিরুদ্ধে নির্বাচনী বিধি ভেঙে ভোটারদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- আগামী কাল দুর্গাপুর সহ পশ্চিম বর্ধমান জেলার নয়টি বিধানসভা আসনে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। তাই জেলা জুড়ে জারি হয়ে গেছে নির্বাচনী আচরণবিধি। এরই মধ্যে দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্তের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভেঙে ভোটারদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠল। এই মর্মে নির্বাচন কমিশনে কাছে ইতিমধ্যে অভিযোগ জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সিপিআইএম নেতৃত্ব।

প্রসঙ্গত গতকাল থেকে দুর্গাপুর পশ্চিমের তৃণমূল প্রার্থী কবি দত্তের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও দেখা যাচ্ছে প্রার্থী কবি দত্ত কোন বাজার এলাকায় প্রচার সারছেন। বাজারের ক্রেতা বিক্রেতাদের তাকে ভোট দিয়ে জেতানোর আহ্বান জানাচ্ছেন। আর এই প্রচারের সময়ই একাধিক বিক্রেতাকে উদ্দেশ্য করে হালকা চালা তাকে বলতে শোনা যায় “ভাই ভোট দেবে কিন্তু, ভাই দেবে তো! পাক্কা? দেখে নেব কিন্তু ক্যামেরাতে।” দাবি করা হচ্ছে মঙ্গলবার বেনচিতি বাজারে প্রচার চালানোর সময় ওই হুঁশিয়ারি দেন তৃণমূলের প্রার্থী। (যদিও ওই ভিডিওর সত্যতা যাছাই করেনি এই বাংলায় ওয়েব ডেস্ক)

এদিকে বিষয়টি নিয়ে সরব হয়েছে বাম নেতৃত্ব। ইতিমধ্যেই ওই কেন্দ্রের অবজারভারকে ভাইরাল হওয়া ভিডিও ক্লিপ সহ চিঠি দিয়ে অভিযোগ করেছেন পশ্চিম বর্ধমান জেলা কমিটির সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জী। এর পাশাপাশি ওই কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী প্রভাস সাঁই অভিযোগ করেছেন ওই বিধানসভা কেন্দ্রের ভোটারদের প্রভাবিত করতে তৃণমূলের পক্ষ থেকে মোচ্ছবেরও আয়োজন করা হচ্ছে।

সব মিলিয়ে ভোটের আগের দিন শাসক বিরোধী তরজা ঘিরে রীতিমতো সরগরম শিল্পাঞ্চল।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments