eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুর থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ বিজেপির

দুর্গাপুর থানা ঘেরাও করে তুমুল বিক্ষোভ বিজেপির

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- মঙ্গলবার নির্বাচনী প্রচারের শেষ দিনে দুর্গাপুরের ইস্পাত নগরীর জে সি বোস রোড এলাকায় বিজেপি -তৃণমূলের সংঘর্ষের ঘটনায় বিজেপির তিন কর্মীকে গ্রেফতারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুর থানা এলাকা। দলীয় কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বুধবার সকাল থেকে থানা ঘেরাও করে বিক্ষোভে সরব হয় বিজেপি কর্মীরা।

প্রসঙ্গত গতকাল দপুরে দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্য প্রচারের শেষ লগ্নে ইস্পাতনগরী এলাকায় রোড শো করে প্রচার করছিলেন। অভিযোগ রোড শো জে সি বোস রোড এলাকায় একটি তৃণমূল কার্যালয়ের সামনে পৌঁছতেই দুপক্ষই ‘জয় শ্রী রাম’ ও পাল্টা ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করে। আর এই স্লোগান ও পাল্টা স্লোগান ঘিরে দুপক্ষের মধ্যে বচসা হাতাহাতি ক্রমে সংঘর্ষে রূপ নেয়। ভাঙচুর করা হয় বাইক। সংঘর্ষের দুপক্ষের সদস্য আহত হয় বলে দাবি।

অন্যদিকে সংঘর্ষের খবর পেয়ে এলাকায় ছুটে যায় দুর্গাপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এবং অল্প বিস্তর লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বাহিনীর জওয়ানরা। পরে রাতে বাইক ভাঙচুরের অভিযোগে বিজেপির তিন কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

ওই গ্রেফতারের ঘটনার প্রতিবাদে বুধবার বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুর্গাপুর থানা ঘেরাও করে ব্যাপক বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মীরা। “পুলিশ তুমি উর্দি ছাড়ো,তৃণমূলের ঝাণ্ডা ধরো” স্লোগান দিতে দিতে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা।

অন্যদিকে বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “বিজেপির মিছিলে তৃণমূল হামলা চালিয়েছে, অথচ তাদের কর্মীদেরই গ্রেপ্তার করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না।” যতক্ষণ পর্যন্ত না ধৃত কর্মীদের ছেড়ে মূল অভিযুক্তদের ধরা হচ্ছে ততক্ষণ তাদের বিক্ষোভ চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments