eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে "অন্নপূর্ণা যোজনা" র শংসাপত্র প্রদান

দুর্গাপুরে “অন্নপূর্ণা যোজনা” র শংসাপত্র প্রদান

সন্তোষ কুমার মণ্ডল, দুর্গাপুরঃ- ক্ষমতায় আসার আগে বিজেপির তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারের ১৫০০টাকার পরিবর্তে অন্নপূর্ণা যোজনায় ৩০০০টাকা করে দেওয়া হবে রাজ্যের মহিলাদের। ক্ষমতার আসার পরই প্রতিশ্রুতি মতো অন্নপূর্ণা যোজনার ঘোষণা করে রাজ্য, প্রকাশ করা হয় ফর্ম। যদিও এই ফর্ম নিয়ে রাজ্যের বিভিন্ন মহলে বিস্তর সমালোচনা শুরু হয়েছে। এরই মধ্যে ৩রা জুন অর্থাৎ গতকাল থেকে অন্নপূর্ণা যোজনার ভাতা দেওয়া শুরু করল সরকার।

এদিন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অন্নপূর্ণা যোজনার শুভ সূচনা করেন। পাশাপাশি একইভাবে বিধায়ক ও সরকারি আধিকারিকদের উপস্থিতিতে জেলায় জেলায় উপভোক্তাদের হাতে প্রতীকী শংসাপত্র তুলে দেওয়া হয় এদিন।

এদিন দুর্গাপুরে সৃজনী অডিটোরিয়ামে দুর্গাপুরের দুই বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোরুই ও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে ১০০ জন উপভোক্তার হাতে প্রতীকা শংসাপত্র তুলে দেওয়া হয়।

এদিনের অনুষ্ঠান থেকে বিধায়কেরা আশ্বস্ত করে জানান, বিজেপি সংকল্প পত্রে যে সমস্ত প্রকল্পের ঘোষণা করেছিল, সেসবকিইছু বাস্তবায়িত করা হবে। ধীরে ধীরে পশ্চিমবঙ্গকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলা হবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments