eaibanglai
Homeএই বাংলায়ঐক্য ও সম্প্রীতির মিলন উৎসব উপলক্ষে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান

ঐক্য ও সম্প্রীতির মিলন উৎসব উপলক্ষে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- ১১ ই জানুয়ারি সকাল থেকে অপরাহ্ন পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক মেলা ও ক্রীড়ানুষ্ঠান আয়োজিত হলো দুর্গাপুরের চিত্তব্রত মজুমদার ভবন ও ভবন সংলগ্ন প্রাঙ্গণে। উল্লিখিত অনুষ্ঠান আয়োজিত হয়েছিল দুর্গাপুর ইস্পাত কারখানা এবং মিশ্র ইস্পাত কারখানার সিটুর অন্তর্গত কন্ট্রাক্টরস লেবার ইউনিয়ন গুলির পক্ষ থেকে। বিশিষ্ট সঙ্গীত ও সাংস্কৃতিক ব্যক্তিবৃন্দ,গণনাট্য সংঘ,লহরী,কিশোর বাহিনী ইত্যাদি সংস্থা তাঁদের সহযোগিতা ও সত্তার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাঞ্জল ও প্রাণবন্ত করে তুলেছিলেন। সঙ্গীত পরিবেশন করেছেন বিশিষ্ট সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত,ঋতুকণা ভৌমিক,চৈতি দাশগুপ্ত,মুক্তমঞ্জরী সংস্থা,আবৃত্তি তে অংশ নেন- প্রকাশতরু চক্রবর্তী,অমল গড়াই,শ্যামল বন্দ্যোপাধ্যায় প্রমুখ। ছিল স্বাস্থ্য সচেতনতার জন্য যোগব্যায়াম প্রদর্শনী এবং শিশুদের জন্য ক্রীড়ানুষ্ঠান। স্বাগত ভাষণ দেন নিমাই ঘোষ। বিশিষ্ট মানুষদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ সাইদুল হক, প্রাক্তন বিধায়ক সন্তোষ দেবরায়,আবৃত্তিকার অমল ঘোষ, কবি সন্ধ্যা মন্ডল,চিত্রকর অমল গড়াই, গণসংগীত শিল্পী ও গণনাট্য আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিত্ব আশীষতরু চক্রবর্তী প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের সুচারু সঞ্চালনায় ছিলেন- সীমান্ত তরফদার এবং কানাই বিশ্বাস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments