eaibanglai
Homeএই বাংলায়ধ্রুবতারা আয়োজিত রবীন্দ্র জন্মোৎসব

ধ্রুবতারা আয়োজিত রবীন্দ্র জন্মোৎসব

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরের সুপরিচিত সংগীত শিক্ষাকেন্দ্র ধ্রুবতারা মিউজিক একাডেমির উদ্যোগে রবীন্দ্র জন্মোৎসব পালিত হলো 9-ই মে সন্ধ্যায়। স্থানীয় গ্রিনফিল্ড রেসিডেন্সির সভাগৃহে আয়োজিত উল্লিখিত অনুষ্ঠানে একাডেমির অধ্যক্ষ প্রণব মুখোপাধ্যায়ের সুদক্ষ পরিচালনায় একাডেমির শিক্ষার্থীরা একক ও সম্মেলক সংগীতে অংশ নেন। পরিবেশিত হয় গীতি আলেখ্য ‘প্রনমি তোমারে চলিব নাথ’।অনুষ্ঠান আরো সমৃদ্ধতর হয় আমন্ত্রিত বিশিষ্ট শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, ঋতুকনা ভৌমিক, বাণী চট্টোপাধ্যায়, ললি চৌধুরী, অঞ্জনা চট্টোপাধ্যায় প্রমুখ পরিবেশিত সংগীত, গৌতম চক্রবর্তীর আবৃত্তি এবং মন্দাকিনী চৌধুরীর নৃত্য পরিবেশনের মাধ্যমে। সবশেষের নিবেদন অধ্যক্ষ প্রণব মুখোপাধ্যায়ের গাওয়া সঙ্গীত। অনুষ্ঠানের শুরুতে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বুদ্ধদেব সেনগুপ্ত এবং অরুনাভ বক্সী। অনুষ্ঠান সঞ্চালনায় সাবলীল ছিলেন মায়া বন্দ্যোপাধ্যায়।আমন্ত্রিত শিল্পীদের স্মারক প্রদানের মাধ্যমে সম্মানিত করা হয়।শিল্পীদের সঙ্গে যন্ত্র সঙ্গীতে যথাযথ সহযোগিতা করেন সন্দীপ দাস সুব্রত রায় এবং সৌরভ দাস।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments