eaibanglai
Homeএই বাংলায়দীপান্বিতার চিত্রভাষ

দীপান্বিতার চিত্রভাষ

নিজস্ব সংবাদদাতা, অনুষ্ঠানের শিরোনাম ছিল “দীপান্বিতার চিত্রভাষ”। কবিতা রচনা,বুটিক শিল্পসৃষ্টি, সর্বোপরি চলচিত্র পরিচালনা ইত্যাদির উজ্জ্বল ও বর্ণময় আভায় আভাসিত সন্ধ্যায় দুর্গাপুরের শিল্পী, কবি, সাহিত্যিক প্রমুখ বিদ্বজনেরা উপস্থিত ছিলেন ১৮-ই এপ্রিল সন্ধ্যায় দুর্গাপুরের মাঙ্গলিক সভাগৃহে। সৌজন্যে- দীপান্বিতা সেনগুপ্ত ।

অনুষ্ঠানের শুরুতে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন-এ অংশ নিলেন পাঁচজন বিশিষ্ট নারী-বাসবদত্তা দত্ত (সি.ই.ও. – বিবেকানন্দ হাসপাতাল),ড: শর্মিষ্ঠা দাস (ত্বক রোগ বিশেষজ্ঞ), উদ্যোগপতি স্বর্ণালী দে ও দময়ন্তী গঙ্গোপাধ্যায় এবং কলকাতা পুলিশের আধিকারিক রূপা মুখোপাধ্যায়। এঁদের সংবর্ধিত করা হয়। দীপান্বিতা রচিত “অসহ্য” চলচ্চিত্রের গান গেয়ে শোনান বিশিষ্ট সংগীত শিল্পী সুজয় ভৌমিক। উল্লিখিত সিনেমার স্ক্রিনিং প্রদর্শিত হয়। সুপরিচিত বাচিক শিল্পী প্রসূন চট্টোপাধ্যায়,কাকলি দাশগুপ্ত,কাকলি রায়,বরুণ রায় প্রমুখ দীপান্বিতার লেখা কবিতা পাঠ করেন। তাঁর রচিত কবিতা পাঠ করে ভিডিও পাঠিয়েছেন কবি সুবোধ সরকার,দীপান্বিতার লেখা ও প্রকাশিত কবিতার বইয়েরও ভূমিকাও লিখেছেন তিনি।বিশ্বখ্যাত চলচ্চিত্রকার বুদ্ধদেব দাশগুপ্ত দীপান্বিতার “বাইলেন” সিনেমার জন্য স্বকণ্ঠে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন- সেই রেকর্ডিং অনুষ্ঠানে শোনানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক কৃতী মানুষ- সংগীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, আনন্দিতা রায়, কবি সুকোমল ঘোষ প্রমুখ।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments