eaibanglai
Homeএই বাংলায়দুর্গাপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পণের দাবিতে নির্যাতনের অভিযোগ

দুর্গাপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পণের দাবিতে নির্যাতনের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা,দুর্গাপুরঃ- দুর্গাপুরে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল স্টিল টাউনশিপের এ-জোন, সেকেন্ডারি রোড এলাকায়। মৃত বধূর নাম সুধা ধীবর শেঠ। তার একটি এক বছরের পুত্র সন্তানও রয়েছে। মৃতার পরিবারের দাবি পণের দাবিতে হত্যা করা হয়েছে তাদের মেয়েকে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য তৈরি হয় এলাকায়।

জানা গেছে বছর আড়াই আগে বাঁকুড়ার বড়জোড়া থানার পখন্না গ্রামের বাসিন্দা সুধা ধীবরের বিয়ে হয় দুর্গাপুর থানার অন্তর্গত সেকেন্ডারি রোড এলাকার বাসিন্দা নিশান শেঠের সঙ্গে। মৃতার বাপের বাড়ির তরফের দাবি বিয়ের সময় নগদ অর্থ, সোনার গয়না ও আসবাবপত্র সহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হলেও বিয়ের কয়েক মাস পর থেকেই জামাই ও মেয়ের শ্বাশুড়ি ৫ লক্ষ টাকা পণের দাবি জানাতে থাকে। পরিবারের দাবি, আর্থিক অস্বচ্ছলতার কারণে সেই টাকা দিতে না পারায় প্রায়শই মারধর ও মানসিক অত্যাচারের শিকার হতেন সুধা। একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তদের আচরণে পরিবর্তন হয়নি। এরই মধ্যে রবিবার ভোরে সুধা ধীবর শেঠের অস্বাভাবিক মৃত্যুর খবর পান তার আত্মীয়রা। বধূর স্বামী ও শাশুড়ি জানান সুধা আত্মহত্যা করেছে।

খুনের অভিযোগে জানিয়ে ইতিমধ্যেই পুলিশের দ্বারস্থ হয়েছে মৃতার পরিবার। মৃতার দাদা গোপীনাথ ধীবর দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে দাবি করেছেন, পণের দাবী পূরণ না হওয়ায় পরিকল্পিতভাবে তার বোনকে খুন করা হয়েছে।

অন্যদিকে ঘটনার পর থেকেই অভিযুক্তরা পলাতক। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments