উত্তর বাংলা এই বাংলায় দক্ষিণ বাংলা

নির্ধারিত সময়ে সরকারি পরিষেবার আবেদন নিষ্পত্তি নয় কেন? শোকজের মুখে আধিকারিকেরা

By Eaibanglai - November 13, 2026
— Advertisement —
Advertisement
নির্ধারিত সময়ে সরকারি পরিষেবার আবেদন নিষ্পত্তি নয় কেন? শোকজের মুখে আধিকারিকেরা

এই বাংলায় ওয়েব ডেস্ক ,কলকাতাঃ-  সরকারি পরিষেবা পেতে সাধারণ মানুষকে আর দিনের পর দিন দফতরের দরজায় ঘুরতে হবে না। নির্ধারিত সময়ের মধ্যে পরিষেবা সংক্রান্ত আবেদন নিষ্পত্তি না হলে এ বার সংশ্লিষ্ট আধিকারিকের বিরুদ্ধে সরাসরি পদক্ষেপের পথে হাঁটল রাজ্য সরকার। শুধু আবেদন মঞ্জুর হয়ে যাওয়া বা নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে পরিষেবা স্বয়ংক্রিয় ভাবে মঞ্জুর বলে গণ্য হওয়াই যথেষ্ট নয়, কেন সময়ের মধ্যে আবেদনটির নিষ্পত্তি করা গেল না, তার জবাবও দিতে হবে সংশ্লিষ্ট আধিকারিককে। এই মর্মে কড়া নির্দেশিকা জারি করলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল।

মুখ্যসচিবের ১১ নভেম্বরের জারি করা নির্দেশে বলা হয়েছে, কোনও শংসাপত্র, অনুমোদন, অনুমতি বা লাইসেন্সের আবেদন নির্ধারিত সময়ের মধ্যে নিষ্পত্তি না হওয়ার কারণে ‘ডিমড গ্রান্টেড’ বা স্বয়ংক্রিয় ভাবে মঞ্জুর বলে বিবেচিত হলে সংশ্লিষ্ট দফতরের প্রধানকে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে শোকজ নোটিস জারি করতে হবে। কেন নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন নিষ্পত্তি করা যায়নি, তা জানতে চেয়ে ওই নোটিস পাঠানো হবে।
শুধু শোকজ করেই দায় সারলে চলবে না। নোটিস পাওয়ার ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিককে তাঁর জবাব জমা দিতে হবে। সেই ব্যাখ্যা খতিয়ে দেখার পর প্রযোজ্য সার্ভিস রুল অনুযায়ী তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ, নির্ধারিত সময়ের মধ্যে সরকারি পরিষেবা না দেওয়ার দায় এ বার সংশ্লিষ্ট আধিকারিকের উপরেও বর্তাবে।

এখানেই শেষ নয়। প্রতি মাসে আগের মাসে কতগুলি আবেদন ‘ডিমড গ্রান্টেড’ হয়েছে, সেই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে হবে সমস্ত দফতরকে। ওই রিপোর্টের সঙ্গে কোন কোন আধিকারিককে শোকজ করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে, তারও বিস্তারিত তথ্য দিতে হবে। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

২০১৩ সালের পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইনে (Right to Public Services Act) বিভিন্ন পরিষেবা প্রদানের জন্য যে সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তা কঠোর ভাবে মেনে চলার নির্দেশও দিয়েছেন মুখ্যসচিব। প্রতিটি দফতরের প্রধানকে নিয়মিত পর্যালোচনা করতে হবে, নির্ধারিত সময়সীমা যথাযথ ভাবে মানা হচ্ছে কি না।

প্রশাসনিক মহলের মতে, সরকারি পরিষেবা প্রদানে সময়সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি এত দিন দেরির জন্য দায়বদ্ধতা নিশ্চিত করাই ছিল বড় চ্যালেঞ্জ। এ বার সেই দায় নির্দিষ্ট করে সংশ্লিষ্ট আধিকারিকের উপর চাপাতে চাইছে নবান্ন। নির্দেশিকাটি অবিলম্বে কার্যকর করার কথাও জানানো হয়েছে। ফলে সরকারি পরিষেবার আবেদন ফেলে রাখার ক্ষেত্রে আধিকারিকদের উপর প্রশাসনিক চাপ যে অনেকটাই বাড়ল, তা স্পষ্ট।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement