eaibanglai
Homeএই বাংলায়কর্মসংস্থানের দাবিতে গুসকরায় গর্জে উঠলেন বাম নেত্রী

কর্মসংস্থানের দাবিতে গুসকরায় গর্জে উঠলেন বাম নেত্রী

সৌভিক সিকদার, গুসকরা -: আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনৈতিক উত্তাপ বাড়ল পূর্ব বর্ধমানের গুসকরায়। বুধবার বিকেলে সিপিআই(এম) প্রার্থী চঞ্চল কুমার মাজির সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এসএফআই নেত্রী ঐশী ঘোষ। বক্তব্যের শুরু থেকেই ঐশীর নিশানায় ছিল শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজ্যের বর্তমান কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, “তৃণমূল জমানায় বাংলার শিক্ষিত যুবসমাজের ভবিষ্যৎ আজ অন্ধকার। শিল্প নেই, নতুন নিয়োগ নেই, অথচ নিয়োগ দুর্নীতির পাহাড় জমেছে।” তিনি আরও অভিযোগ করেন, “যোগ্য প্রার্থীরা যখন রাস্তায় বসে চোখের জল ফেলছেন, তখন শাসকদলের নেতারা দুর্নীতির টাকায় নিজেদের পকেট ভরছেন।” ​চঞ্চল কুমার মাজিকে যোগ্য জননেতা হিসেবে অভিহিত করে তিনি স্থানীয় মানুষকে বামফ্রন্টকে ভোট দেওয়ার আহ্বান জানান। ঐশীর কথায়, “লড়াইটা শুধু ভোটের নয়, লড়াইটা আত্মসম্মান ও কাজের অধিকার আদায়ের।”

লাল ঝান্ডার মিছিলে এদিন সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, যা গুসকরার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সভা বাম কর্মীদের উজ্জীবিত করবে।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments