এই বাংলায় দক্ষিণ বাংলা

অবৈধ লোহার কারবারে কড়া পুলিশি পদক্ষেপ, উদ্ধার ল্যাপটপ ও নথি

By Eaibanglai - July 27, 2026
— Advertisement —
Advertisement
অবৈধ লোহার কারবারে কড়া পুলিশি পদক্ষেপ, উদ্ধার ল্যাপটপ ও নথি

সংবাদদাতা,আসানসোলঃ- আসানসোল শিল্পাঞ্চলজুড়ে অবৈধ লোহা ও কারখানার ছাঁটাই মাল কেনাবেচার বিরুদ্ধে কড়া পদক্ষেপ শুরু করেছে রাজ্য পুলিশ। রানিগঞ্জের পাঞ্জাবি মোড় সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ লোহার কাটার চক্রের সন্ধান মিলেছে। রানিগঞ্জ, অন্ডাল ও জামুড়িয়া থেকে সংগৃহীত লোহা এই কাটায় আসত বলে অভিযোগ।

    ​পুলিশ সূত্রে খবর, গত তিন দিন আগে অবৈধ লোহার ব্যবসার অভিযোগে এমডি গাফার ও এমডি আহমদ রাজাকে গ্রেপ্তার করে রানিগঞ্জ থানা। তবে অপর অভিযুক্ত এমডি ইরফান এখনও পলাতক। ধৃতদের পুলিশি রিমান্ডে নিয়ে একটি লোহার কাটায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথিপত্র ও একটি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। এগুলি খতিয়ে দেখে আরও তথ্য মিলবে বলে অনুমান।

    ​স্থানীয়দের অভিযোগ, বিগত কয়েক বছর ধরে ওই এলাকায় একটি বড় নেটওয়ার্ক তৈরি হয়েছিল। বর্তমানে উদ্ধার হওয়া নথির ভিত্তিতে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement