এই বাংলায় দক্ষিণ বাংলা

আসানসোলে ব্যবসায়ীর বাড়িতে এসটিএফের অভিযান

By Eaibanglai - July 23, 2026
— Advertisement —
Advertisement
আসানসোলে ব্যবসায়ীর বাড়িতে এসটিএফের অভিযান

সংবাদদাতা,আসানসোলঃ- পশ্চিম বর্ধমানের আসানসোলের রেলপাড় এলাকায় পরিবহণ ও একাধিক ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ী নানহে মিস্টারের বাড়িতে বৃহস্পতিবার স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ (STF) অভিযান চালিয়েছে। এই আকস্মিক অভিযানের সময় গোটা বাড়িতে নিবিড় তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। সেইসঙ্গে মামলার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ও অন্যান্য সামগ্রীও খুঁটিয়ে দেখা হয়।

​হঠাৎ এই হানার জেরে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই তল্লাশি অভিযান এবং মামলার প্রকৃতি সম্পর্কে এখনও পর্যন্ত এসটিএফের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মহলে কৌতূহল ও জল্পনা ক্রমশ বাড়ছে।

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement