সন্তোষ কুমার মণ্ডল,কাঁকসাঃ- দিনে দুপুরে গৃহস্থের বাড়িতে ঢুকে চুরি করে চম্পট। পরে সিসিটিভির সূত্র ধরে দুই মহিলা চোরকে পাকড়াও করল পুলিশ। দুর্গাপুরের কাঁকসা থানার প্রয়াগপুর এলাকার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য় ছড়ায়।
প্রসঙ্গত, প্রয়াগপুর এলাকায় বৃহস্পতিবার সকালে এক গৃহস্থের বাড়ি থেকে একটি ব্যাগ চুরি হয়। সেই বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায় দুজন মহিলা কোলে বাচ্চা নিয়ে খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে ব্যাগ নিয়ে চম্পট দেয়। সেই সিসিটিভি ফুটেজ নিয়ে বাড়ির মালিক পুলিশের যোগাযোগ করেন । এরপর পুলিশ ওই সিসিটিভির ফুটেজ একাধিক জায়গায় পাঠিয়ে দেয়।
তার কয়েক ঘণ্টার মধ্যেই পানাগড় বাজার চৌমাথায় কর্তব্যরত ট্রাফিক গার্ড পুলিশের নজরে পড়ে যায় ওই দুই মহিলা চোর। সিসিটিভি ফুটেজ দেখে দুই মহিলাদের সনাক্ত করে ট্রাফিক পুলিশ এবং কাঁকসা থানার পুলিশের হাতে তাদের তুলে দেয়।
তবে চোর ধরা পড়লেও চুরি যাওয়া ব্যাগ উদ্ধার করা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এই মহিলাদের সাথে আরো কেউ বা কারা জড়িত রয়েছে। মহিলাদের জেরা করে এই ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানা পুলিশ ।
অন্যদিকে বাড়ির গৃহকর্ত্রী জানিয়েছেন চুরি যাওয়া ব্য়াগে নগদ টাকার পাশাপাশি এটিএম কার্ড ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ছিল।