এই বাংলায় দক্ষিণ বাংলা

সালানপুরে পারিবারিক অশান্তিতে মর্মান্তিক ঘটনা, স্বামী আটক

By Eaibanglai - October 23, 2026
— Advertisement —
Advertisement
সালানপুরে পারিবারিক অশান্তিতে মর্মান্তিক ঘটনা, স্বামী আটক

সংবাদদাতা,আসানসোলঃ- পশ্চিম বর্ধমান জেলার সালানপুর থানার অন্তর্গত জেমারী এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ালো এক গৃহবধূর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে। শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতার নাম নমিতা বাউরি (২৬)। এটিকে একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করে ক্ষোভ উগরে দিয়েছেন মৃতার বাপের বাড়ির সদস্যরা। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই মৃতার স্বামী শ্রীকান্ত বাউরিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় চার বছর আগে জেমারী বাউরি পাড়ার বাসিন্দা শ্রীকান্ত বাউরির সঙ্গে বিয়ে হয়েছিল নমিতার। তাঁদের আড়াই বছরের একটি কন্যাসন্তানও রয়েছে। সবকিছু ঠিকঠাক চললেও, গত বেশ কিছুদিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ এবং অশান্তি চলছিল বলে জানিয়েছে প্রতিবেশিরা।

মৃতার পরিবারের দাবি, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১০:৩০ টার মধ্যে নমিতার শ্বশুরবাড়ির পক্ষ থেকে বাপের বাড়িতে ফোন করে জানানো হয় যে নমিতা আত্মহত্যা করেছে। খবর পাওয়া মাত্রই নমিতার বাপের বাড়ির লোকজন তড়িঘড়ি জেমারী বাউরি পাড়ায় পৌঁছান। কিন্তু সেখানে গিয়ে তাঁরা দেখেন, পুলিশ বা তাঁদের উপস্থিতি ছাড়াই নমিতার দেহ নিচে নামিয়ে রাখা হয়েছে। বাপের বাড়ির লোকেদের প্রশ্ন— পুলিশকে না জানিয়ে, কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই কার নির্দেশে এবং কেন তড়িঘড়ি দেহ নিচে নামানো হলো? এর পেছনে একটি গভীর ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ তাঁদের।

নমিতার বড় জামাইবাবু শশী শঙ্কর বাউরি ক্ষোভ প্রকাশ করে বলেন, নমিতা দীর্ঘদিন ধরেই শ্বশুরবাড়িতে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছিলেন। এটি যে কোনো সাধারণ আত্মহত্যা নয়, বরং একটি পরিকল্পিত খুন, তা নিয়ে তাঁরা পুরোপুরি নিশ্চিত।  ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement