সঙ্গীতা চৌধুরীঃ- জীবন কেমন হবে? কেমন ভাবে জীবন গোছাবেন এই প্রশ্ন যদি আপনার মনেও থাকে তবে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। জীবনকে অলস ভাবে যাপন করা যাবে না কোনোভাবেই। স্বামী ভূতেশানন্দ মহারাজ একবার বলেছিলেন যে, “জীবনে একটা ব্যস্ততা আনো, ব্যস্ত হও। প্রতিটি মুহূর্ত ব্যবহার করো। একটি মুহূর্তও যেন বৃথা বেরিয়ে না যায়। মৃত্যু কেশাগ্র ধরে রয়েছে, এখন কি বলবে দাঁড়াও, আমি চুলটা ভালো করে বেঁধে নিই?... ঠাকুরের জীবনটা দেখ না— নিরঞ্জনের ভগবান লাভের জন্য তাঁর কী ব্যস্ততা! ওঃ কী চিন্তা— দিন যে চলে যায়, তুই কবে ভগবানলাভ করবি? বুদ্ধ বলেছেন, জগতের সর্বত্র আগুন জ্বলছে-এরকম মনে হওয়া চাই। বান আসবে শুনে ঠাকুর গঙ্গার পাড়ে গেছেন। ছেলেদের ডাকছেন— ওরে রাখাল, আয় আয় বান দেখবি আয়। তাঁরা আসার আগে বান চলে গেল। ঠাকুর বিরক্ত হয়ে বলছেন— দূর ছোঁড়া! তোর কাপড় পরার জন্য বান বসে থাকবে? এই দেখ না, আমি বগলে কাপড় নিয়েই ছুটে এসেছি। দেখ, কীরকম ব্যস্ততা! সুযোগটা চলে না যায়। বুঝলে? জীবনে একটা ব্যস্ততা আনার দরকার। ব্যস্ততা আসছে না।”
ধর্মমতে কেমনভাবে জীবন কাটাতে হয়?
By Eaibanglai
-
July 26, 2026
— Advertisement —
— Advertisement —
— Advertisement —