এই বাংলায় দক্ষিণ বাংলা

পুয়াবাগান সার্বজনীন দুর্গাপুজোর এবারের চমক ‘দ্বারকা নগরী’

By Eaibanglai - July 26, 2026
— Advertisement —
Advertisement
পুয়াবাগান সার্বজনীন দুর্গাপুজোর এবারের চমক ‘দ্বারকা নগরী’


সংবাদদাতা,বাঁকুড়াঃ- শুরু হয়ে গেছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাউন্টডাউন। খুঁটি পুজোর মাধ্যমে পুজো উদ্যোক্তারা শুরু করছেন প্রস্তুতি। রবিবার বাঁকুড়া জেলার অন্যতম আকর্ষণীয় দুর্গাপুজো পুয়াবাগান সর্বজনীন দুর্গাপুজো কমিটির খুঁটিপুজো অনুষ্ঠিত হল। এবছর ৩৪তম বর্ষে পদার্পণ করল এই ঐতিহ্যবাহী পুজো।

এবছর ৩৪তম বর্ষে পদার্পণ করছে বাঁকুড়ার এই ঐতিহ্যবাহী পুজো। পুজো উদ্যোক্তারা জানান আরও বড় আয়োজন ও নতুন ভাবনা দর্শনার্থীদের সামনে হাজির করা হবে। এবছরে পুজোর থিম ‘দ্বারকা নগরী’, যার মাধ্যমে প্রাচীন ঐতিহ্য, স্থাপত্য ও শিল্পভাবনাকে নতুন আঙ্গিকে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে মণ্ডপসজ্জা, আলোকসজ্জা ও প্রতিমায় থাকবে বিশেষ চমক। আবারে পুজোর বাজেট প্রায় ৩২ লক্ষ টাকা।

এদিন খুঁটিপুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার পুলিশ সুপার আইপিএস ভিজি পাসুমার্থী, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা, আইসি প্রসেনজিৎ চ্যাটার্জি, মহারাজ আচার্য শ্রীমৎ পরমেশ্বর মহারাজ-সহ বিশিষ্ট অতিথিরা। তাঁদের উপস্থিতিতে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন, দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির আবেগ, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা এক মহামিলন উৎসব। পুয়াবাগান সার্বজনীন দুর্গাপুজো দীর্ঘদিন ধরে বাঁকুড়ার মানুষের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে। 
তিনি পুজো কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানান এবং পুজোর সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

অন্যদিকে উদ্যোক্তাদের আশা,  দূরদূরান্ত থেকে আসা দর্শনার্থীদের জন্য এবার তাঁদের পুজো হয়ে উঠবে অন্যতম আকর্ষণের কেন্দ্র।
 

— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement
— Advertisement —
Advertisement